২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমনকি ওবামাও মোদির ভাষণ শোনেন’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ মনোযোগ দিয়ে দেখছেন ও শুনছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 02:59 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

নকল ছবি নকল ছবি

আসল ছবি আসল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কারসাজির মাধ্যমে বানানো এমন একটি ছবি ছাড়া হয়েছে। ওই ছবির ক্যাপশন বলা হয়েছে, “এমনকি ওবামাও নরেন্দ্র মোদির ভাষণ শোনেন।”প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি।যে ছবিটি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ছবিটি তৈরি করা হয়েছে, সেই আসল সেই ছবিটি তোলা হয়েছিল ২০১১ সালের জানুয়ারিতে। সেই ছবিতে ওবামা হোয়াইট হাউসে টেলিভিশনে সম্প্রচারিত মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের ভাষণ শুনছিলেন।এডিট করা ছবিতে মুবারকের ছবির জায়গায় বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদির ছবি লাগিয়ে দেয়া হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মোদি ভাষণ দিচ্ছেন, আর একটি ছোট টেলিভিশনে ওবামা ও তার টিম সেই ভাষণ শুনছেন।

আসল ছবি

আসল ছবি

আসল ছবি

ফেইসবুকে ছাড়া কারসাজি করা এই সাজানো ছবিটি যারা শেয়ার করেছেন তাদের মধ্যে বিজেপি দলীয় পার্লামেন্ট সদস্য সি আর পাত্তিলও আছেন।এ বিষয়ে পাত্তিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ছবিটি সাজানো এটি তিনি জানতেন না।পাত্তিলের ফেইসবুক একাউন্টে ছবিটি পোস্ট করা হলে এর সত্যাসত্য যাচাই না করেই তিনি এটি শেয়ার করেন।