২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন অ্যাবোট

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার তার প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। যেখানে অভিজ্ঞ সাংসদের নিয়োগ দেয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Sep 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

অ্যাবোট একটি স্থিতিশীল সরকার গঠনের অঙ্গীকার করেছেন।
অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্বারোপের প্রতিজ্ঞা করে নির্বাচনে জয়ী হন অ্যাবোট।
তিনি জো হকিকে কোষাধ্যক্ষ এবং ম্যাথিয়াস কোরম্যানকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আর অ্যাবোটের সহকারী লিবারেল পার্টির নেতা জুলি বিশপ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

অ্যাবোটের ২০ সদস্যের মন্ত্রী পরিষদে জুলি বিশপই একমাত্র নারী।

অ্যাবোট বলেন, “আমার বিশ্বাস এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ মন্ত্রিসভার একটি হতে যাচ্ছে। আমার মনে হয় বিরোধীদল থেকে যখন আপনি সরকারী দলে পরিণত হবেন তখন অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি।“

৭ সেপ্টেম্বর নির্বাচিত হওয়ার পর এটাই অ্যাবোটের প্রথম সাংবাদিক সম্মেলন।

দেশটির গভর্নর-জেনারেল বুধবার অ্যাবোটকে শপথ পাঠ করাবেন। তিন মাসের মধ্যে অ্যাবোট অস্ট্রেলিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
এরআগে তিন বছরে লেবার সরকার দুইবার তাদের প্রধানমন্ত্রী পরিবর্তন করে।