২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট,বন্দিমুক্তির প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার সমর্থন

ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি করা নিয়ে গণভোট আয়োজনের বিলসহ ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রধানমন্ত্রীর বিতর্কিত প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।বিবিসি এ খবর দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

মন্ত্রিসভায় বন্দিমুক্তির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩ টি।আর বিপক্ষে পড়ে ৭ টি ভোট।২ জন ভোটদানে বিরত থাকে।

এ প্রস্তাবের আওতায় শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির সঙ্গে সম্পর্ক রেখে কয়েক মাস ধরে ৪ টি পর্যায়ে দীর্ঘদিন ধরে আটক ১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে।

ইসরাইলিদের ওপর গেরিলা হামলা চালিয়ে ধরা পড়া বেশ কিছু ফিলিস্তিনি ৩০ বছর ধরে বন্দি হয়ে আছে।

২০১০ সাল থেকে বন্ধ হয়ে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা খুব শিগগিরই নতুন করে শুরু করানোর যুক্তরাষ্ট্রের চেষ্টায় সহায়ক পদক্ষেপ হিসাবে বন্দিমুক্তির প্রস্তাবটি অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা।

এর আগে মন্ত্রিসভায় গণভোটের বিল অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় “এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিটি নাগরিকেরই সরাসরি ভোট দেয়া উচিত”।

বিলটিতে আরো ‘আশু এবং গুরুত্বপূর্ণ’ অনুমোদন পেতে সরকার পার্লামেন্টকে তাগাদা দেয়ারও চেষ্টা নেবে বলে জানানো হয় বিবৃতিতে। নেতানিয়াহুর কার্যালয় থেকে আরো বলা হয়, “আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতাই হোক না কেন তা নিয়ে গণভোট করা হবে।”

ইসরায়েলের মন্ত্রিসভা গণভোটকে সমর্থন দেয়ায় এতে সরকারের ডানপন্থি সদস্যদের মধ্যে সম্প্রীতিরই বহিঃপ্রকাশ ঘটেছে।যে সদস্যরা শান্তি আলোচনা চলাকালে ইসরায়েলের নানা ছাড়ের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।