২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এ হামলায় শহরের সন্ত্রাস-বিরোধী বাহিনী ও ট্রাফিক পুলিশের প্রধানও নিহত হয়ছেন বলে জানা গেছে। কুন্দুজ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ হামলা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ও ৫ পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গিরা সাধারণত এ ধরণের হামলা চালিয়ে থাকে।