কাবুল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৪ সালের ৫ এপ্রিল আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। দেশটির নির্বাচন কমিশন বুধবার এই তারিখ ঘোষণা করেছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।
কারজাই নিরাপত্তা সমস্যা এবং ওই বছরই বিদেশি বাহিনী আফগানিস্তান ত্যাগের কথা থাকায় নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান খুবই জরুরি। বিশেষ করে ২০১৪ সালের শেষ দিকে দেশটি থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। তাই ওই পরিস্থিতিতে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।
২০০৯ সালে হামিদ কারজাই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১২ ঘ.
bdnews24