২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ওআইসি’র দপ্তর খুলতে বাধা

মিয়ানমারে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) দপ্তর খোলার চেষ্টায় বাধা দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলমানদের সাহায্য করার জন্য দপ্তরটি খুলতে চেয়েছিল ওআইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) দপ্তর খোলার চেষ্টায় বাধা দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলমানদের সাহায্য করার জন্য দপ্তরটি খুলতে চেয়েছিল ওআইসি। মঙ্গলবার বিবিসি অনলাইন জানিয়েছে, মিয়ানমারের প্রেসিডেন্টের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে, এ ধরনের দপ্তর মিয়ানমারের জনগণের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়েছে। ওআইসির দপ্তর খোলার পরিকল্পনার প্রতিবাদে সম্প্রতি মান্দালয়ে কয়েক হাজার বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ প্রদর্শন করে। চলতি বছরের মে মাসে রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ ও রাখাইনদের মধ্যে প্রাণঘাতী সাম্প্রদায়িক সংঘাতের পর থেকে অঞ্চলটিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ সময় ওআইসি‘র দপ্তর খোলার পরিকল্পনায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। “আমরা এখানে ওআইসি’র কোনো দপ্তর মেনে নেবো না,” বলেন মান্দালয়ে ভিক্ষুদের প্রতিবাদে নেতৃত্ব দেওয়া ওত্তামাথারা। প্রেসিডেন্টের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “জনগণের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বিধায় সরকার ওআইসি’র দপ্তর খোলার পরিকল্পনায় অনুমতি দেবে না।” এদিকে, মিয়ানমারের প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানে না বলে বিবিসিকে জানিয়েছে ওআইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৫ ঘ.