টোকিও, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-প্রশান্ত মহাসাগরের জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান রোববার বিধ্বস্ত হয়েছে। জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে ২’শ মাইল উত্তরপূর্বে দুর্ঘটনাটি ঘটে।
ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিসাওয়া বিমান ঘাঁটির এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।
বিমানটিতে চালক ছাড়া আর কেউ ছিল না বলে জানিয়েছেন তিনি। চালককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায় এফ-১৬ বিমানটি যুক্তরাষ্ট্রের অপর বিমান ঘাঁটি আওমোরি থেকে উড্ডয়ন করেছিল। জাপান থেকে বিমানটি উত্তর আমেরিকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিভাবে জানা যায়নি।
এফ-১৬ সিরিজের যুদ্ধবিমানগুলোর নির্মাতা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৫০ ঘ.
bdnews24