২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিশেষজ্ঞদের সফর নিয়ে ‘আশাবাদী’ ইরান

ইরানে জাতিসংঘ পরিদর্শকদের সফর নিয়ে আশাবাদী তেহরান। তবে পরিদর্শকরা বহিশক্তির ‘অস্ত্র’ হিসেবে কাজ করলে তাদেরকে কোন সহযোগিতা করা হবে না বলে জানিয়েছে তেহরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

তেহরান, জানুয়ারি ২৮ (বিডিনিউজ ওেটায়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে জাতিসংঘ পরিদর্শকদের সফর নিয়ে আশাবাদী তেহরান। তবে পরিদর্শকরা বহিশক্তির ‘অস্ত্র’ হিসেবে কাজ করলে তাদেরকে কোন সহযোগিতা করা হবে না বলে জানিয়েছে তেহরান। ইরান সামরিক উদ্দেশে তাদের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে কিনা- এ সন্দেহের অবসান ঘটাতে তিন দিনের সফরে রোববার তেহরান পৌঁছেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির উদ্ধৃতি উল্লে¬খ করে দেশটির মেহর বার্তা সংস্থা জানিয়েছে, “ইরানে আইএইএ পর্যবেক্ষকদের সফরের ফল নিয়ে আমরা খুব আশাবাদী।” তিনি বলেন, “এ সফরে তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে।” তিনি আরো বলেন, “আমাদের গোপন করার কিছু নেই এবং ইরানের কোন গোপন কার্যক্রম (পরমাণু) নেই।” ওদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি আইএইএ’র দলটিকে “যৌক্তিক, পেশাদার ও প্রযুক্তিগত” দায়িত্ব পালনের হুঁশিয়ারি দিয়েছে। অন্যথায় এর পরিণাম ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। তিনি বলেন, “এ সফর আইএইএ’র জন্য একটি পরীক্ষা। তারা যদি পেশাদারিত্ত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, তবে ভবিষ্যতে আরো সহযোগিতার দ্বার খুলে যাবে।” “অন্যথায়, আইএইএ যদি একটি অস্ত্রে পরিণত হয় (ইরানের উপর চাপ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ শক্তিগুলোর জন্য), তবে ইরান এ ব্যাপারে আর নজর দেবে না, কিন্তু সংস্থার সঙ্গে সম্পর্ক রাখতে নতুন কর্মকাঠামো বিবেচনা করবে” বলে জানিয়েছেন তিনি। ওদিকে, ইউরোপের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির আইন প্রণেতারা। তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে ভিয়েনা বিমানবন্দরে আন্তর্জাতিক পরমাণু গবেষণা সংস্থার উপ মহাপরিচালক হারম্যান ন্যাকার্টস সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক প্রয়োগ নিয়ে আমাদের যে উদ্বেগ তা তেহরান বুঝতে পারবে এবং আমাদের সহযোগিতা করবে।” ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির জন্যই পরমাণু কর্মসূচি শুরু করেছে ইরান। তবে ইরান বরাবরই তা অস্বীকার করে বলেছে, তাদের কোনো সামরিক উদ্দেশ্য নেই। ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার জবাব দিতে রোববারই একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। এই বিল পাস হলে ইরান থেকে ইউরোপীয় ইউনিয়নে তেল রপ্তানি নিষিদ্ধ হবে। ইউরোপীয় ইউনিয়ন গত সোমবার ইরানের তেল আমদানির ওপর স্থগিত নিষেধাজ্ঞা দিয়ে বলেছে, পরমাণু কর্মসূচির ব্যাপারে তেহরানের অবস্থা না বদলালে ৬ মাস পর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবেই রপ্তানি নিষেধাজ্ঞার বিল আনা হয়েছে ইরানি পার্লামেন্টে। ইরানের পার্লামেন্টের জ্বালানি বিষয়ক কমিটির সদস্য মোয়ায়েদ হোসেইন-সদর বলেছেন, পার্লামেন্ট সদস্যরা রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে তা কার্যকর হতে দেরি হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৮ঘ.