২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি সরকারের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতার পক্ষ ত্যাগ

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন তার সাবেক প্রধান সহযোগী আব্দেল সালাম জালুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

জিনতান, লিবিয়া, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন তার সাবেক প্রধান সহযোগী আব্দেল সালাম জালুদ। শুক্রবার লিবীয় বিদ্রোহীদের এক মুখপাত্র এ কথা জানান। স্থানীয় বিদ্রোহীদের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "তিনি যে জিনতানে রয়েছেন তা নিশ্চিত। তিনি এখানকার মিলিটারি কাউন্সিলের অধীনে রয়েছেন।" এর আগে বিদ্রোহীরা রয়টার্সকে একটি ভিডিওচিত্র দিয়েছে যাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন লোকের মধ্যে জালুদকে সনাক্ত করা হয়েছে। ১৯৬৯ সালে যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতায় এসেছিলেন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জালুদ। ১৯৯০ এর দশক পর্যন্ত উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ এ দেশটির দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গাদ্দাফির সঙ্গে বনিবনা না হওয়ায় ১৯৯০ এর দশকের পর থেকে জালুদকে সরকারি নজরদারিতে রাখা হয়। এরপর থেকে গাদ্দাফির সাথে তার ঘনিষ্ঠতা ঠিক কি পর্যায়ে ছিল সেটি স্পষ্ট নয়। চলতি বছরের ফেব্র"য়ারিতে লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে গণআন্দোলন ও বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.