ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনিরা যতদিন নিরাপত্তা না পাবে ততদিন যুক্তরাষ্ট্রও নিরাপদ থাকবে না। সর্বশেষ অডিওটেপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশে এ কথা বলেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।
একটি ইসলামী ওয়েবসাইটে রোববার বিন লাদেনের এই অডিওবার্তাটি প্রকাশ করা হয় বলে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হওয়ার আগে এ অডিওবার্তাটি রেকর্ড করা হয়।
ওই বার্তায় মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে বিন লাদেন বলেন, "ফিলিস্তিনে যতদিন আমরা (মুসলিম) নিরাপত্তা পাবো না, ততদিন আমেরিকা নিরাপত্তার স্বপ্ন দেখতে পারবে না। তোমরা শান্তিতে থাকবে, অথচ গাজায় আমাদের ভাইয়েরা অনিরাপত্তায় ভুগবে, এটি অন্যায়।"
বিন লাদেন হুমকি দিয়ে বলেন, "আল্লার নামে এবং আল্লার ইচ্ছায় তোমাদের বিরুদ্ধে আমাদের হামলা চলবেই, যতদিন তোমরা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে।"
প্রায় ১ দশমিক ০২ সেকেন্ডের ওই অডিওবার্তায় আরব বিশ্বের সা
bdnews24