২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আবার ভূমিকম্প ফুকুশিমায় সর্বোচ্চ সতর্কতা জারি

জাপানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করায় মঙ্গলবার সর্বোচ্চ ৭ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আরেকটি শক্তিশালী ভূমিকম্প ও পরাঘাতের পর এই সতর্কতা জারি করা হল। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

টোকিও, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করায় মঙ্গলবার সর্বোচ্চ ৭ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আরেকটি শক্তিশালী ভূমিকম্প ও পরাঘাতের পর এই সতর্কতা জারি করা হল। আন্তর্জাতিকভাবে পরমাণু দুর্ঘটনায় সর্বোচ্চ সতর্কতার মাত্রা ৭। এর অর্থ হল উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা নিঃসরণ ও এতে ব্যাপক স্বাস্থ্য ও পরিবেশগত দূষণ, যার ফলে অনেক মানুষের মৃত্যু হতে পারে। এর আগে ওই দুর্ঘটনায় ৫ মাত্রার সতর্কতা জারি করা হয়েছিল, যা সীমিত আকারের তেজস্ক্রিয়তা নিঃসরণ অনুমোদন করে, যাতে মৃত্যুসহ স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ তথ্য জানায়। এর আগে শুধু ১৯৮৬ সালে সংঘটিত ইউক্রেনের চেরোনবিল দুর্ঘটনার জন্য সর্বোচ্চ ৭ মাত্রার সতর্কতা জারি করা হয়েছিল। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জাপানের পরমাণু নিরাপত্তা কামিশনের এক কমকর্তা জানান, কর্তৃপক্ষ ফুকুশিমা পরমাণু প্রকল্পের সংকটে সতর্কতার মাত্রা বাড়িয়ে ৭ নির্ধারণ করেছে। ওই কর্মকর্তা আরো জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মাত্রা অনুযায়ী এটি নির্ধারণ করা হয়েছে। তবে এটি প্রাথমিক মূল্যায়ন বলেও জানান তিনি। পরমাণু বিশেষজ্ঞ জন প্রাইস বলেন, আজ সতর্কতার মাত্রা বাড়িয়ে চেরোনোবিলের সময়কার মাত্রায় উন্নীত করা হলেও তার মানে এই নয় যে, পরিস্থিতি গতকালের চেয়ে খারাপ। এর অর্থ হচ্ছে, পুরো পরিস্থিতিটা আগে যা ভাবা হয়েছিলো তার চেয়ে খারাপ। তেজস্ক্রিয়া বাতাস থেকে শুরু করে শাকসবজি, কলের পানি এবং সাগরে ছড়িয়ে পড়ায় সতর্কতার মাত্রা ৭ এ উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার কর্মকর্তা মিনোরু ওগোদা। সোমবারের পরাঘাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির ১, ২ ও ৩ নম্বর চুল্লি