২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির মৃত্যুতে বিক্ষোভের জোয়ার সিরিয়ায়

লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু নতুন করে বিক্ষোভের আগুন উস্কে দিয়েছে সিরিয়ায়। শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

আম্মান, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু নতুন করে বিক্ষোভের আগুন উস্কে দিয়েছে সিরিয়ায়। শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে বিক্ষোভ হয়েছে। কড়া নিরাপত্তা উপেক্ষা করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে বিক্ষোভ করেছে জনতা। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলেও জানা গেছে প্রাথমিক খবরে। উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ম্যারেত আল-নুমান শহরে বিক্ষোভকারীরা 'গাদ্দাফি শেষ,' 'এখন তোমাল পালা বাশার!' বলে স্লোগান দেয়। দির আল জোর প্রদেশের তায়ানা শহরে 'আসাদ প্রস্তুত হও' স্লোগান দিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। হোমস শহরের হোউলা গ্রামে সিরিয়ার পুরোনো পতাকা উড়িয়ে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে হোমস শহরেও। সেখানে বাব সাবা এলাকায় সেনাদের অবরুদ্ধ একটি সড়কপথ দিয়ে নামাজে যাওয়ার সময় একই পরিবারের তিনজন গুলিতে নিহত হয় বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৮ঘ.