২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সরকার ও তালেবানের আলোচনায় ন্যাটোর সহায়তা

আফগান সরকার ও ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তাদের মধ্যে চলমান গোপন আলোচনায় সহায়তা করছে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ব্র্রাসেলস, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান সরকার ও ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তাদের মধ্যে চলমান গোপন আলোচনায় সহায়তা করছে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ)। দুইপক্ষের কর্মকর্তাদের মধ্যে আলোচনার জন্য কাবুলে নিরাপত্তা দেওয়াসহ নানা ধরনের সহায়তা করছে বলে আইএসএএফ'র এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ব্রাসেলসে ঐ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সমঝোতা আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আলোচনার স্বার্থে তা খুলে বলা যাবে না। তিনি বলেন, "আফগান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তাদের মধ্যকার যোগাযোগে আমরা নানা মাত্রায় সহায়তা করছি।" তালেবানের সঙ্গে সমঝোতার মাধ্যমে নয় বছরের আফগান যুদ্ধ শেষ করতে কাবুলের প্রচেষ্টার খবরের চেয়ে পশ্চিমাদের আগ্রহ ও সহায়তার এ খবর বিশাল চমক হিসেবে দেখছে আন্তর্জাতিক স