২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দফায় গণবিচার শুরু করেছে ইরান

ইরানে জুনের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে মঙ্গলবার চতুর্থ দফায় গণবিচার শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

তেহরান, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে জুনের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে মঙ্গলবার চতুর্থ দফায় গণবিচার শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এর আগে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানায়, এ গণবিচারে তেহরান রেভল্যুশনারি কোর্টে সাবেপ উপ স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা তাজ্জাদেহ, সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিনজাদেহ সাবেক সরকারি মুখপাত্র আব্দোল্লাহ রামেজানজাদেহ এবং ইরানি বংশোদ্ভুত মার্কিন পণ্ডিত কিয়ান তাজবখশসহ আরও অনেকের বিচার করা হবে। ১২ জুনের নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতা এবং অস্থিতিশীলতা ইরানের ১৯৭৯ সালের ইসলামিক আন্দোলন পরবর্তী সবচেয়ে বড় বিক্ষোভ। ইরনা জানিয়েছে, "এ চতুর্থ গণবিচারে নির্বাচন-পরবর্তী বিক্ষোভের কিছু পরিকল্পনাকারী ও ক্রীড়নকের বিচার করা হবে এবং তাদের কাউকে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে।" আইআরআইবি জানিয়েছে, মামলার শুনানি শুরু হয়েছে। তবে কাদের বিচার শুরু হয়েছে তা তারা নির্দিষ্ট করে জানায়নি। এর আগে শীর্ষ রাজনীতিকসহ জাতীয় নিরাপত্তা বিঘি