জেরুজালেম, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সীমান্ত এলাকায় ফিলিস্তিনিদের চোরাগুপ্তা রকেট হামলার বদলা নিতে গাজায় হামলা জোরদারের হুমকি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। রোববার তিনি বলেছেন, গাজায় হামলা জোরদার করবে ইসরায়েলি সেনারা।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে ইসরায়েল-ফিলিস্তিনে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে রোববার তিনি একথা বলেন।
ওদিকে, জেরুজালেমে মন্ত্রিসভা বৈঠকে ওলমার্টের ভাষণের মাত্র কয়েকঘন্টা আগে গাজার কেন্দ্রস্থলে ঢুকে পড়ে ধ্বংসলীলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনা হামলায় ১৮ বছরের এক বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ওই হামলায় দুই হামাস কর্মী আহত হয়েছে বলেও জানান তারা।
গাজা থেকে ইসমরায়েলি সীমান্ত এলাকায় স্বল্প পাল্লার রকেট হামলা বন্ধের লক্ষ্যে সা
bdnews24