২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫০ জনেরও বেশি তালেবান হত্যার দাবি মার্কিন বাহিনীর

আফগানিস্তানের দণিাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সংঘর্ষে ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী। বৃহস্পতিবার মার্কিন বাহিনী এ দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

কাবুল, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দণিাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সংঘর্ষে ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী। বৃহস্পতিবার মার্কিন বাহিনী এ দাবি করে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ১২ ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে যৌথবাহিনীর কোন সৈন্য হতাহত হয়নি। বেসামরিক নাগরিক হতাহত হওয়ারও কোন খবর পাওয়া যায়নি। নিরপে কোন সূত্রে খবরটি নিশ্চিত করা যায়নি। প্রত্যন্ত এলাকা হওয়ায় এ ব্যাপারে তালেবানদেরও কোন বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে আরও বলা হয়, হেলমান্দ প্রদেশের কালা এলাকায় রোববার থেকে এ পর্যন্ত সংঘর্ষে ১৬০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩৪৬ ঘ.