২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের অপহৃত বিদ্যুৎ উপমন্ত্রীর মুক্তি লাভ

ইরাকের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, সে দেশের বিদ্যুৎ উপমন্ত্রী রাদ আল হারিথ এবং তার সাত দেহরক্ষীকে বাগদাদ থেকে অপহরণের কয়েক ঘন্টা পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তবে রাদ আল হারিথের বাকী ১২ জন দেহরক্ষীর ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। মঙ্গলবার বন্দুকধারীরা সরকারী কর্মকর্তার ছদ্মবেশে উপমন্ত্রীর গাড়ীবহরে বাধা দান করে দেহরক্ষীসহ রাদ আল হারিথকে অপহরণ করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

এই নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে এক সপ্তাহে দুটি বড় ধরনের অপহরণের ঘটনা ঘটলো।

শনিবারে আরব বংশোদ্ভূত সুন্নী আইনপ্রণেতা তাইসির আল মাশাদানিকে তার সাত দেহরক্ষীসহ অপহরণ করে অপহরণকারীরা।

ইরাকের সুন্নি আইনপ্রণেতারা এই নারী সংসদ সদস্যের মুক্তির দাবীতে সংসদ বর্জন করেছেন।

এদিকে, ইরাকের আল- আনবার প্রদেশে একজন মার্কিন মেরিন সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।