জাপানের সাবেক প্রধানমন্ত্রী হাশিমোতো আর নেই
জাপানের সাবেক প্রধানমন্ত্রী রিউতেরো হাশিমোতো অন্ত্রের রোগে আক্রান্ত হয়ে শনিবার টোকিও’র একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। কর্মকর্তারা এ কথা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
জনসংখ্যা কর্মকর্তা কোইচি মাচিগুচি বলেন, তিনি জুন মাসের শুরুতে জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন এবং অস্ত্রোপচার করে তার বৃহদান্তের বেশির ভাগই ফেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী অন্ত্রের প্রদাহজনিত রোগে ভুগছিলেন।
তিনি ১৯৬৩ সাল থেকে প্রতিনিধি সভার সদস্য ছিলেন। গত বছরে তার দুর্বল স্বাস্থ্যের জন্য তিনি রাজনীতি থেকে অবসর নেন।
বলা হয় তার সময় জাপানে অর্থনীতির একটি ‘হারানো দশক’ অতিক্রান্ত হয়েছে।
১৯৯৮ সালে হাশিমোতো’র ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে হেরে যায়। ভোগ্যপণ্যের উপর কর শতকরা তিন ভাগ থেকে শতকরা পাঁচ ভাগে বৃদ্ধি করাই নির্বাচনে তার হেরে যাবার কারণ বলে মনে করা হয়।
ভোগ্যপণ্যের উপর বেশি কর আরোপের জন্য দেশে ১৯৮০ সালে বিনিয়োগ কমে গিয়ে বিপর্যয় দেখা দেয় এবং শক্তিশালী অর্থনীতি পুনরুদ্ধারের গতি ব্যাহত হয়।
এক বছর আগেও হাশিমোতো এলডিপি’র সবচেয়ে বড় উপদলের নেতা ছিলেন। যখন এই উপদল এবং একটি দন্ত চিকিৎসা প্রতিষ্ঠান ৮৭০ হাজার ডলারের রাজনৈতিক অনুদান কেলেঙ্কারীর সাথে জড়িয়ে পড়ে তখন তিনি পদত্যাগ করে।
