২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্টার্কটিকায় বরফচাপা হ্রদের সন্ধান

অ্যান্টার্কটিকায় বরফ চাপা হ্রদের সন্ধান পাওয়া গেছে। বরফচাপা এ হ্রদগুলো আসলে বরফের নীচে কোনো নদীর প্রবাহের সাথে সংযুক্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ছোটছোট এ হ্রদগুলো লাখ লাখ বছর ধরে বরফের নীচে চাপা পড়েছিল। এসব হ্রদ খনন করলে বিভিন্ন প্রজাতির প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যেতে পারে, যা প্রাগৈতিহাসিক যুগের জীবজগৎ সম্পর্কে নতুন নতুন তথ্য উন্মোচিত করবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন এসব হ্রদ আন্তর্জাতিক পরিকল্পনা অনুযায়ী খনন করার বিষয়টি পর্যালোচনা করে দেখা দরকার। কেননা, একটি হ্রদ খনন করলে অন্য হ্রদগুলোর পানি দূষিত হয়ে পড়ার সম্ভাবনা  রয়েছে।

এই উপহ্রদগুলোকে ‘টাইম ক্যাপসুল’ বলা হয়ে থাকে। কারণ, অ্যান্টার্কটিকায় যে সময় থেকে বরফ জমতে শুরু করে সে সময় থেকে এ হ্রদগলো কালের স্বাক্ষী হয়ে বয়ে চলেছে।