২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা-সম্ভাবনার ফিলিস্তিনি ভোট

প্রায় এক দশক পর ফিলিস্তিনিরা সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। পশ্চিমতীর এবং গাজা উপত্যকায় ১৫ লাখ মানুষ ছাড়াও অধিকৃত পূর্ব উপত্যকার কয়েকটি কেন্দ্রে ফিলিস্তিনিরা নির্বাচনে অংশগ্রহণ করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

যে কোন ধরনের সহিংসতা ঠেকাতে বুধবার ১৩০০০ পুলিশ এবং নিরাপত্তারক্ষী কে নির্বাচন কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য,

প্রচারণার সময় বেশ কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটায় নির্বাচন স্থগিত হবার আশঙ্কা করা হচ্ছিল।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস  জনগণকে সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ দিকে হামাসও নির্বাচনে যে কোন ধরনের সহিংসতা নিরসনে চেষ্টা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ।

ক্ষমতাসীন ফাতাহ এবারকার নির্বাচনে ইসলামী জঙ্গীবাদী দল হামাসের তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়বে বলে ধারণা করা হয়েছে।

বিবিসি’র মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা জেমস্ রেনল্ডস বলেন, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে। তারা এবার ফাতাহ কে এক হাত দেখে নেবে বলে জানিয়ে দিয়েছে। তাদের দৃষ্টিতে ফাতাহ তাদের মেয়াদে ছিল অকার্যকর এবং অসৎ ।

হামাস এবার জঙ্গীবাদের সাথে প্রজ্ঞাকেও কাজে লাগাবে বলে মন্তব্য করেছেন রেনল্ডস। তিনি আরও বলেন এবার হামাস তাদের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা কে রাজনৈতির রূপ দিতে চায়।

মাহমুদ আব্বাস টেলিভিশনে প্রদত্ত এক ভাষণে যে কোন মূল্যে একটি অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ব্যাপারে তাঁর অঙ্গীকার পুণর্ব্যক্ত করেছেন। এ দিনটি ফিলিস্তিনের ইতিহাসে একটি উজ্জ্বলতম দিন এবং মুক্তি ও স্বাধীনতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবার নামান্তর।  

ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট নির্বাচন কে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনটি ফিলিস্তিনিদের জন্য এক ঐতিহাসিক সুযোগ।এ সুযোগ যেন জঙ্গীবাদের বিকাশে সহায়তা না করে।

১৯৯৬ এর পর এই প্রথম ফিলিস্তিনিরা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

জনমত জরিপে নির্বাচনে হামাসের এগিয়ে থাকার বিষয়টি এখন মোটামুটি নিশ্চিৎ।

পার্শ্ববর্তী দেশ ইসরায়েলসহ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কটি দেশ এ খবরে উদ্বেগ প্রকাশ করেছে।

হামাস  নির্বাচনে জয়ী হলে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধ নিরসনে কোন সহযোগিতা করবে না বলে স্রেফ জানিয়ে দিয়েছে।