২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল কুয়েতের নতুন যুবরাজ

সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল আল আহমদ কুয়েতের নতুন যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 03:52 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করার পর বৃহস্পতিবার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে এ মনোনয়নের পক্ষে ভোট দেয় বলে টুইটারে জানিয়েছে দেশটির পার্লামেন্ট।

ভাই শেখ সাবাহ আল আহমদের মৃত্যু হওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শেখ নওয়াফ। 

কূটনীতিক ও বিশ্লেষকরা জানিয়েছেন, ৮৩ বছর বয়সী শেখ নওয়াফের বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বে একটা বড় অংশ যুবরাজ্যের হাতে দেওয়া হতে পারে।

মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

আরও পড়ুন

যুবরাজ শেখ নওয়াফ কুয়েতের নতুন আমির  

কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যু