২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2019, 09:58 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

পুরনো খবর:

যুক্তরাজ্য সফরে ডনাল্ড ট্রাম্প, রানির সঙ্গে সাক্ষাৎ

যদিও গত বছরের তুলনায় এবার বিক্ষোভকারীদের সংখ্যা অনেক কম।

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণে গত বছরের শুরুর দিকেই ট্রাম্পের লন্ডন যাওয়ার কথা ছিল। সেবার ট্রাম্পের সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ লন্ডনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। যার জেরে ট্রাম্প যুক্তরাজ্য সফর বাতিল করেছিলেন।

মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের ট্রাফাল্গার স্কয়ারে বিক্ষোভকারীরা চিৎকার করে স্লোগান দিয়ে, ড্রাম বাজিয়ে এবং প্ল্যাকার্ড নাড়িয়ে বিক্ষোভ করে।

সমাবেশের আয়োজকরা ওই বিক্ষোভকে ‘কার্নিভাল অব রেজিসটেন্স’ নাম দিয়েছে।

যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও বিকালের দিকে ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যের নাগরিকদের কাছে সবচেয়ে অপছন্দের বিদেশি নেতাদের একজন ট্রাম্প। ইউগভের এক জরিপে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ ব্রিটিশ ট্রাম্পের সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন। নারীদের মধ্যে এই হার আরো কম, মাত্র ১৪ শতাংশ।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘ট্রাম্প বাইরে থাকুন, নিজেদের রাজনীতি গুলিয়ে ফেলতে আমরা নিজেরাই যথেষ্ট সক্ষম”

আরেকটি প্ল্যাকার্ডে লেখাছিল, “মেলানিয়াকে মুক্তি দিন”, কোথাও “তাকে (ট্রাম্প) টাওয়ারে আটকে রাখুন”।

বিক্ষোভকারীদের একজন আনা ফেন্টোন বলেন, “ট্রাম্প একজন অজ্ঞ, ৭০ বছরের মানুষ যিনি সকল সুযোগ সুবিধার মধ্যে জীবন-যাপন করেছেন।

“আমি এই বিক্ষোভকে সমর্থন করছি কারণ ট্রাম্পের ভাষা এবং তার নীতি ক্ষতি করছে।”

তিন দিনের সফরে সোমবার যুক্তরাজ্য পৌঁছেছেন ট্রাম্প ও তার ফার্স্ট লেডি স্ত্রী মেলানিয়া।