মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ৪০০ ছাড়ালো
আফ্রিকার দক্ষিণপূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব ও এর প্রভাবে সৃষ্ট প্রবল বন্যায় মোজাম্বিকে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
শনিবার দেশটির ভূমি ও পরিবেশমন্ত্রী সেলসো কোহেইয়া একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত সপ্তাহে ঘন্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড় ইদাই মোজাম্বিকের বন্দর শহর বেইরায় আঘাত হানে। তারপর স্থলভাগের ওপর দিয়ে জিম্বাবুয়ে ও মালাউয়ির দিকে এগিয়ে যায়। গমন পথে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে ও ভবনগুলো ক্ষতিগ্রস্ত করে ঘূর্ণিঝড়টি লাখ লাখ লোকের জীবন বিপন্ন করে তোলে।
“পরিস্থিতির উন্নতি হচ্ছে, এখনো সঙ্কটজনক, তবে উন্নতি হচ্ছে,” বলেছেন কোহেইয়া। এতে ত্রাণকর্মীদের কাজ কিছুটা সহজ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
“কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখন পর্যন্ত ৪১৭ জনের প্রাণহানির খবর আছে আমাদের কাছে,” বলেছেন তিনি।
বন্যার কারণে হাজার হাজার লোক আশ্রয়, খাবার ও পানির সংকটে ভুগছেন।
বন্যার মধ্যে বাড়ির ছাদে ও গাছে আটকা পড়া দেড় হাজার লোককে জরুরিভিত্তিতে উদ্ধার করা দরকার বলে কোহেইয়া জানিয়েছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে বুজি ও পুংগুয়ে নদীর পানি পাড় উপচে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) ‘আরও বন্যার ঝুঁকির’ বিষয়ে সতর্ক করেছে।
“মোজাম্বিকে মোট কতোজন নিহত হয়েছেন তা জানতে বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে,” ওসিএইচএর সমন্বয়ক সেবস্টিয়ান রোডস স্টাম্পা জানিয়েছেন।
“এই মূহুর্তে আবহাওয়াই প্রধান চ্যালেঞ্জ,” বলেছেন তিনি।
ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে জিম্বাবুয়েতে ২৫৯ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে। ইদাই আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারি বৃষ্টিপাতে মালাউয়িতে ৫৬ জন মারা
