২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ললিতার শেষকৃত্য, শেষ বিদায়ে জনতার ঢল

চেন্নাইয়ের মারিনা বিচে এমজিআর-এর সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মার্যাদায় শেষকৃত্য শুরু হয়েছে তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী, ভক্তদের প্রিয় ‘আম্মা’ জয়রাম জয়ললিতার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 07:16 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

পুরনো খবর:

জয়ললিতা সমাহিত
বিকালেই জয়ললিতার শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে মোদী

সোমবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। চেন্নাইয়ে জয়ললিতার বাড়ি ‘পোজ গার্ডেন’ থেকে তার লাশ নিয়ে রাখা হয় পাবলিক অডিটোরিয়াম রাজাজি হলে জাতীয় পতাকায় মুড়ে।

শেষকৃত্যের জন্য জয়ললিতার মরদেহ নিয়ে বিকালে শোভাযাত্রা পৌঁছায় এমজিআর মেমোরিয়ালে। চন্দনকাঠের কফিনে মরিনা বিচে সমাহিত করা হবে তাকে।

প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে রাস্তার দু’ধারে মানুষের ঢল নেমেছে। বিপুল জনসমুদ্রের মাঝ দিয়ে রাজাজি হল থেকে তিন কিলোমিটার দূরে মরিনা বিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জয়ললিতার লাশ। কাচের কফিনে করে তার মরদেহ বাইরে আনা হচ্ছে।

তাকে এরই মধ্যে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজাজি হলে পুষ্পস্তবক দিয়ে জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানান তিনি।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে চেন্নাইয়ে পৌঁছতে না পারলেও এরপর আবারও চেন্নাইয়ে রওনা হন। জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানান তিনিও।

শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া-সহ বহু রাজনীতিক।

Image
জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স

জয়ললিতার ছবি হাতে তার সমর্থকরা- ছবি: রয়টার্স

অভিনেতারাও শেষ শ্রদ্ধা জানিয়েছেন জয়ললিতাকে।

শেষ মুহূর্তে বিমানের টিকিট না মেলায় চেন্নাই যেতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবেমমতার প্রতিনিধি হিসাবে জয়ললিতার শেষকৃত্যে উপস্থিত হয়েছেন দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষেই জয়রাম জয়ললিতার মৃত্যুতে শোক প্রকাশ করে অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছে।

জয়ললিতার মৃত্যুতে মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে শোক প্রস্তাব এনে এক দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়।

রাজ্যের সীমানা পেরিয়ে তা কেরল-বিহার-কর্নাটকেও ছড়িয়েছে। ওই তিন রাজ্যের সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।