২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় বরফধসে ৫ স্নোমোবাইলারের মৃত্যু

কানাডার পশ্চিমাঞ্চলে বড় ধরনের বরফধসে অন্ততপক্ষে পাঁচজন স্নোমোবাইলার মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 01:36 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

কর্তৃপক্ষের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

স্নোমোবাইল হচ্ছে বরফের ওপর দিয়ে চলাচলকারী এক ধরনের যান। সাধারণত শীতপ্রধান দেশগুলোতে এক ধরনের বিনোদনমূলক বাহন এই স্নোমোবাইল।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের ভ্যাঙ্কুভারের উত্তর-পূর্বাঞ্চলে ম্যাকব্রিড কমিউনিটির কাছে এই বরফধসের ঘটনা ঘটে।

কানাডার বরফধস পর্যবেক্ষণকারী সংস্থার একজন মুখপাত্র বলেন, “অত্যন্ত বড় ধরনের” বরফধসের শিকার হয়েছেন ওই মানুষগুলো।

ব্রিটিশ কলাম্বিয়া থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্নোমোবাইলারদের তিনটি পৃথক গ্রুপ এই বরফধসে আক্রান্ত হয়েছেন।

ওই সময় স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী একটি দল তাদের সহায়তায় এগিয়ে যায়।