২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সতর্কতা

জাপানের অন্যতম সক্রিয়  মাউন্ট আসো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:18 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

সোমবার সকালে শুরু হওয়া এ অগ্ন্যুৎপাতের পর ওই এলাকার আশেপাশে চার কিলোমিটার পর্যন্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

দর্শণার্থীদের জন্য অন্যতম এই বিনোদনকেন্দ্র পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 সোমবার সকাল সাড়ে ১০ টায় দেশটির দক্ষিণপশ্চিমের কিয়েশু প্রদেশের কুমামোতো জেলায় আসো আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। যার ধোঁয়া প্রায় দুই হাজার মিটার উঁচু পর্যন্ত বিস্তৃত হয় বলে জাপানের আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে।

তারা বলছে, পর্বতের ১৫শ’ মিটার উপরে অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখের কাছে বড় বড় শিলাখণ্ড উড়তেও দেখা যায়। এছাড়াও পাইরোক্ল্যাস্টিক শিলাখন্ড ও কিছু মূল্যবান পাথরও দেখা গেছে।

কুমামোতো জেলায় অবস্থিত মাউন্ট আসো হচ্ছে জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অন্যতম। গত বছর নভেম্বর  থেকে চলতি বছরে বেশ কয়েকবার এটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওদিকে, এ ঘটনায় স্থানীয় প্রশাসন কুমামোতো বিমানবন্ধরে সকাল ১১ টার দিকের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে। সেইসঙ্গে বন্ধ ছিল ট্রেন যোগাযোগও। এর আগে গত ৬ সেপ্টম্বর থেকে ৯ সেপ্টম্বর পর্যন্ত আসো এলাকায় শতাধিক ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়।