২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে বড়দিন

যুদ্ধবিধ্বস্ত এক সময়ে এসেছে বড়দিন, যিশুখ্রিস্টের জন্মদিন। নানা দেশে নানা আয়োজনে ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন হচ্ছে। যদিও এ বছর গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে যিশুখ্রিস্টের জন্মভূমি বেথেলহেমেই বড়দিনের কোনো উৎসব আয়োজন হচ্ছে না। রয়টার্সের ছবিতে বড়দিনের কিছু আয়োজন দেখে নেওয়া যাক।

রয়টার্স

Published : 25 Dec 2023, 09:23 PM

Updated : 25 Dec 2023, 10:28 PM

Image

জাপানের টোকিওতে বড়দিনকে সামনে রেখে একদল লোক সান্তা ক্লজের পোশাক পরেই নেমে পড়েছেন রাস্তা পরিষ্কার করতে।

Image

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করতে প্রতিবছর হাজার হাজার মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে মেক্সিকোতে আসে। মেক্সিকোর একটি সড়কে তেমন শরণার্থীদের মাঝে বড়দিন উপলক্ষ্যে সান্তা ক্লজের পোশাক পরে মিষ্টি বিতরণ করছেন এক ব্যক্তি।

Image

জার্মানিতে বড়দিনের আগে বিখ্যাত সান্তা নিকোলাস দৌড়ে সান্তা ক্লজের পোশাক পরে অংশ নিয়েছেন এই ব্যক্তি।

Image

ইউক্রেইনে এই প্রথম রাশিয়ার মত জুলিয়ান ক্যালেন্ডারে নয় বরং পশ্চিমা রীতিতে জর্জিয়ান ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন হচ্ছে। জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা দেশগুলোতে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করা হয়।

Image

থাইল্যান্ডে একটি স্কুলে বড়দিন উপলক্ষে এক হাতির কাছ থেকে উপহার নিচ্ছে সান্তা ক্লজের পোশাক পরা শিশুরা।

Image

ইতালিতে ভেনিস নগরীর গ্র্যান্ড ক্যানেলে বড়দিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় সান্তা ক্লজের পোশাক পরে অংশ নিয়েছে মানুষ।

Image

মাল্টার কাওরায় মাল্টা ন্যাশনাল অ্যাকুরিয়ামের ফিশ ট্যাংকে সান্তা ক্লজ সেজে নেমে পড়েছেন এক ডাইভার। শারর্ক এবং মাছেদের খাবার খাওয়াচ্ছেন তিনি।

Image

কলম্বিয়ার বোগোটায় বড়দিনের আলোকসজ্জা করা একটি পর্যটক ট্রেনে সান্তা ক্লজ এবং মিসেস সান্তা ক্লজ সেজে ছবির জন্য পোজ দিচ্ছেন এক নারী ও পুরুষ।