ইসরায়েলে ৯ আমেরিকান নিহত, নিখোঁজ কয়েকজন
হামাসের হামলার সময় বহু আমেরিকান ইসরায়েলে অবস্থান করছিলেন।
ইসরায়েলে দুই দিন আগে হামাসের প্রাণঘাতী হামলায় যুক্তরাষ্ট্রের নয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকজন আমেরিকান নিখোঁজও রয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “এই মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের নয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছি।সেখানে অসংখ্যা আমেরিকান অবস্থান করছিলেন। আমরা আমাদের ইসরায়েলি পার্টনারদের সঙ্গে মিলে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।”
গত শনিবার ভোরে গাজা থেকে হামাসের অকস্মিক হামলায় সাতশ’র বেশি ইসরায়েলি নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
