০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০

শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 10:15 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে শনিবার এক বিস্ফোরণে আটজন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন।  

দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার এ খবর জানিয়েছে রয়টার্স। 

প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।   

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা সঙ্কটজনক কি না, তাৎক্ষণিভাবে তা পরিষ্কার হয়নি। 

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।