১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২

বিশ্বের যে দেশগুলোতে খুনের হার সবচেয়ে বেশি তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন খুন হয়।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
নগরীর ক্লিভল্যান্ডের অনুমোদনহীন এক বস্তি এলাকায় ঘটনাটি ঘটে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 04:23 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একদল বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত ও নয়জন আহত হয়েছে। 

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নগরীর ক্লিভল্যান্ডের অনুমোদনহীন এক বস্তি এলাকায় ঘটনাটি ঘটে, বুধবার জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অনুমোদনহীন বস্তি এলাকা জাম্পার্সে এ ঘটনাটি ঘটার পর থেকে তারা ১০ জনেরও বেশি সন্দেহভাজনের একটি দলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।    

কী কারণে হামলার ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। 

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে এসে দুটি প্রবেশ পথ দিয়ে ওই এলাকায় ঢুকে বেশ কয়েকটি জায়গায় গুলি চালায়, তারপর একই গাড়িতে করে পালিয়ে যায়। 

বিশ্বের যে দেশগুলোতে খুনের হার সবচেয়ে বেশি তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন খুন হয়।