১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছবিতে বিশ্বজুড়ে ঈদ

আছে দুঃখ, জরা, শোক। চলছে যুদ্ধ, অস্থিরতা, অর্থনৈতিক দুর্দশা। তার মধ্যেই এসেছে ঈদ, এসেছে আনন্দ। সারাবিশ্বের মুসলিমরা নামাজ পড়ে, পরিবারের কাছে ছুটে গিয়ে, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করে একে অপরের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। অনেক শহরে ঈদ উদ্‌যাপনে সঙ্গী ছিল বিশেষ সব রীতি। বার্তা সংস্থা রয়টার্সের কিছু ছবিতে বিশ্বজুড়ে ঈদ উৎসবের খণ্ডচিত্র।

ছবিতে বিশ্বজুড়ে ঈদ
ঈদ উৎসবের প্রস্তুতি লন্ডনের অ্যাক্টন পার্কে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

ইন্দোনেশিয়ায় ঈদের জামাতে শিশুরা, হাতে তাদের নানান প্রতিকৃতির রঙবেরঙের বেলুন। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় ঈদের জামাতে শিশুরা, হাতে তাদের নানান প্রতিকৃতির রঙবেরঙের বেলুন

ঈদের নামাজ শেষে তুরস্কের ব্লু মস্কে তুমুল ভিড়েই সেলফি তুলছেন এক নারী। ছবি: রয়টার্স

ঈদের নামাজ শেষে তুরস্কের ব্লু মস্কে তুমুল ভিড়েই সেলফি তুলছেন এক নারী

ইন্দোনেশিয়ার বায়তুল হারাম মসজিদে ঈদের জামাতের পাশেই খেলছে এক শিশু। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার বায়তুল হারাম মসজিদে ঈদের জামাতের পাশেই খেলছে এক শিশু

কায়রোতে ঈদের জামাতে ফিলিস্তিনের প্রতি সংহতি। ছবি: রয়টার্স

কায়রোতে ঈদের জামাতে ফিলিস্তিনের প্রতি সংহতি

ঈদের নামাজের পর পরিবারের সবাই মিলে নাস্তা। ছবি: রয়টার্স

ঈদের নামাজের পর পরিবারের সবাই মিলে নাস্তা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ঈদের নামাজ। ছবি: রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ঈদের নামাজ

তেহরানে ঈদের প্রধান জামাতে মানুষের ঢল। ছবি: রয়টার্স 

তেহরানে ঈদের প্রধান জামাতে মানুষের ঢল

রোজা শেষ, দক্ষিণ আফ্রিকায় চাঁদ দেখতে ব্যস্ত কেউ কেউ ব্যবহার করছেন মোবাইল। ছবি: রয়টার্স

রোজা শেষ, দক্ষিণ আফ্রিকায় চাঁদ দেখতে ব্যস্ত কেউ কেউ ব্যবহার করছেন মোবাইল

চাঁদ রাতে স্টিলের কামানের গোলা ফুটিয়ে ঈদ উদ্যাপন শুরু মালয়েশিয়ায়। ছবি: রয়টার্স

চাঁদ রাতে স্টিলের কামানের গোলা ফুটিয়ে ঈদ উদ্যাপন শুরু মালয়েশিয়ায়

বাগদাদের আব্দুল কাদের জিলানী মাজারে বৃষ্টির মধ্যে প্রার্থনা। ছবি: রয়টার্স

বাগদাদের আব্দুল কাদের জিলানী মাজারে বৃষ্টির মধ্যে প্রার্থনা

লন্ডনের অ্যাক্টন পার্কে ঈদ আনন্দে সামিল ব্রিটেনের মুসলিমরা। ছবি: রয়টার্স

লন্ডনের অ্যাক্টন পার্কে ঈদ আনন্দে সামিল ব্রিটেনের মুসলিমরা

কেপটাউনে ঈদের দিন হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১৮০ ডেকচি খাবার প্রস্তুত করছে দক্ষিণ আফ্রিকার এক বেসরকারি প্রতিষ্ঠান। ছবি: রয়টার্স

কেপটাউনে ঈদের দিন হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১৮০ ডেকচি খাবার প্রস্তুত করছে দক্ষিণ আফ্রিকার এক বেসরকারি প্রতিষ্ঠান

ঈদের আনন্দ তো শিশুদের মধ্যেই। ভারতের দিল্লি। ছবি: রয়টার্স

ঈদের আনন্দ তো শিশুদের মধ্যেই। ভারতের দিল্লি

ভূমিকম্পবিধ্বস্ত থাইল্যান্ডের ব্যাংককে গুরুজনদের কাছ থেকে সালামি নিচ্ছে শিশুরা। ছবি: রয়টার্স

ভূমিকম্পবিধ্বস্ত থাইল্যান্ডের ব্যাংককে গুরুজনদের কাছ থেকে সালামি নিচ্ছে শিশুরা

ঈদের নামাজের পর বেনগাজির সমুদ্রতীরে ঐতিহ্যবাহী পোশাক পরে লিবিয়ানরা। ছবি: রয়টার্স

ঈদের নামাজের পর বেনগাজির সমুদ্রতীরে ঐতিহ্যবাহী পোশাক পরে লিবিয়ানরা

কাতারের আল-রায়ানে স্টেডিয়ামে ঈদের নামাজে এসেছে এ শিশুটিও। ছবি: রয়টার্স

কাতারের আল-রায়ানে স্টেডিয়ামে ঈদের নামাজে এসেছে এ শিশুটিও

ঈদের জামাত ধরতে নৌকা করে ছুট, ইন্দোনেশিয়ায়। ছবি: রয়টার্স

ঈদের জামাত ধরতে নৌকা করে ছুট, ইন্দোনেশিয়ায়

বোমার গর্জন, ইসরায়েলি সেনার রক্তচক্ষু। তাও ঈদ এসেছে গাজার জাবালিয়ার এ শরণার্থী শিবিরে। ছবি: রয়টার্স

বোমার গর্জন, ইসরায়েলি সেনার রক্তচক্ষু। তাও ঈদ এসেছে গাজার জাবালিয়ার এ শরণার্থী শিবিরে

এক মাসের রোজা শেষে সকালের ঐতিহ্যবাহী নাস্তায় কাহি, কেমার জন্য দোকানে ভিড় ইরাকিদের। ছবি: রয়টার্স

এক মাসের রোজা শেষে সকালের ঐতিহ্যবাহী নাস্তায় কাহি, কেমার জন্য দোকানে ভিড় ইরাকিদের

দক্ষিণ সুদানে এক শিশুর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন পুলিশের সদস্যরা। ছবি: রয়টার্স

দক্ষিণ সুদানে এক শিশুর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন পুলিশের সদস্যরা

ঈদের আনন্দ ছুঁয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনকেও। ছবি: রয়টার্স

ঈদের আনন্দ ছুঁয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনকেও

ঈদের আনন্দে মাতোয়ারা পশ্চিম তীরের ঘরছাড়া এই শিশুরাও। ছবি: রয়টার্স

ঈদের আনন্দে মাতোয়ারা পশ্চিম তীরের ঘরছাড়া এই শিশুরাও

ঈদের নামাজে ফরিয়াদ কাশ্মীরের শ্রীনগরের এ নারীর। ছবি: রয়টার্স

ঈদের নামাজে ফরিয়াদ কাশ্মীরের শ্রীনগরের এ নারীর

ঈদের নামাজের মধ্যে সেলফি তোলার ধুম, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্কয়ার পার্কে। ছবি: রয়টার্স

ঈদের নামাজের মধ্যে সেলফি তোলার ধুম, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্কয়ার পার্কে