২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার তোপে এবার নরওয়ে, ১০ কূটনীতিককে বহিষ্কার

নরওয়ের ১০ কূটনীতিককে অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।

রাশিয়ার তোপে এবার নরওয়ে, ১০ কূটনীতিককে বহিষ্কার

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 27 Apr 2023, 05:02 PM

Updated : 27 Apr 2023, 05:02 PM

রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা জবাবে এবার নরওয়ের ১০ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ কূটনীতিকদেরকে অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এতে বলা হয়, “আমাদের রাষ্ট্রদূতকে… আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, মস্কোয় অবস্থান করা আমাদের ১০ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।”

গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ে গত ১৩ এপ্রিলে রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বরখাস্ত করেছিল। কূটনৈতিক অবস্থানের আড়ালে এই রুশরা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ করেছিল নরওয়ে।

দেশটি থেকে এত বেশি সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের সবচেয়ে বড় ঘটনা ছিল এটি। এ ঘটনায় নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল মস্কো।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার প্রকাশিত বিবৃতিতে বলেছে, “রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে, নরওয়ের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়ই তারা ১০ কূটনীতিক বাহিস্কারের এ পদক্ষেপ নিয়েছে।”