২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের তথ্য সংগ্রহ করেনি: পেন্টাগন

এবছর ফেব্রুয়ারিতে বেলুনটি শনাক্ত হওয়ার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ভূ-পাতিত করেছিল যুক্তরাষ্ট্র।

চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের তথ্য সংগ্রহ করেনি: পেন্টাগন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 30 Jun 2023, 06:03 PM

Updated : 30 Jun 2023, 06:04 PM

এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনের গোয়েন্দা বেলুন কোনও তথ্য সংগ্রহ করেনি।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন একথা জানিয়েছে।

এবছর ফেব্রুয়ারিতে বেলুনটি শনাক্ত হওয়ার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ভূ-পাতিত করেছিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগননের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রিয়াডার বলেন, “আমরা পরীক্ষা করে দেখেছি, যুক্তরাষ্ট্রের আকাশে থাকার সময় এটি কোনও তথ্য সংগ্রহ করছিল না।”

ভূপাতিত করার আগে প্রায় এক সপ্তাহ ধরে বেলুনটি যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে অবস্থান করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনার অন্যতম কারণ হয়ে ওঠে এই গুপ্তচর বেলুন।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন শনাক্তের ঘটনার পর চীন সফর বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পরে সম্পর্কের বরফ গলাতে এমাসে চীন সফরে যান তিনি।