১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষের আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও

ইরানে অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষের আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
মার্কো রুবিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ইরানে যুদ্ধ কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাস নয়।”

ফ্রান্সে জি৭ এর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। রুবিও জানান, যুক্তরাষ্ট্র ইরানে কোনও স্থলসেনা পাঠানো ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারে।

ওদিকে, ইরান হয়ত হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা আরও জোরদারের সিদ্ধান্ত নিতে পারে বলেও রুবিও উল্লেখ করেন।

ইরানকে নিষ্ক্রিয় করার চেষ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, তিনি সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

তিনি বলেন,  “যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য আছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে, খুব শিগগিরই আমরা তা অর্জন করতে চলেছি।”