২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহর ওপর ‘যেখানে প্রয়োজন সেখানেই’ হামলা চলবে: নেতানিয়াহু

ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ‘যেখানে প্রয়োজন সেখানেই’ হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে, এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান বলছে, লেবাননে ইসরায়েলের নিরন্তর হামলা এই চুক্তির একটি ‘মারাত্মক লঙ্ঘন’।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে।”

“যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এল যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের ভাগ্নে ও সচিব আলী ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দিয়েছে।