[ টিউব ] আড্ডানামা ৯: দ্বিভাষিক কবি শামীম আজাদ স্কুলের গণ্ডি পেরিয়ে প্রবল স্বাধীনতা পেয়ে প্রেমের গল্প লিখলেন। কিন্তু লেখক মনের খিদে মিটল না। কবি রফিক আজাদ মনের ভেতরের এক ইচ্ছেকে উসকে দিলেন। তিনি কলম ধরলেন কবিতা লিখবেন বলে। কালক্রমে ভিন ভাষাতেও শব্দ-ছন্দের খেলায় মাতলেন। গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ আড্ডানামার নবম পর্বে অতিথি হয়ে এসেছিলেন কবি শামীম আজাদ। আড্ডানামার সঙ্গী হতে বৃহস্পতিবার রাত ৮টায় চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস প্রকাশিত: ২০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬ bdnews24