০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আড্ডানামা ১৪: নাচ-ঘুঙুরের শামীম আরা নিপা

ভাইবোনদের মধ্যে কেউ বাজাতেন সেতার, কেউ বেহালা; আর তিনি চেয়েছিলেন বাবার মত চিকিৎসক হয়ে মানুষের সেবায় কাটিয়ে দেবেন জীবন। কিন্তু বাড়ির সবার আগ্রহে তাল-লয়-ঘুঙুরে বাঁধা পড়ল জীবন।   তিনি শামীম আরা নিপা। জনপ্রিয়তা যার নিশানা ছিল না কখনও, চেয়েছিলেন কেবল ভালো শিল্পী হতে।  গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ আড্ডানামার চতুর্দশ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা। সেখানে তিনি একজন শামীম আরা নিপা হয়ে ওঠার গল্প শুনিয়েছেন। আড্ডানামার সঙ্গী হতে বৃহস্পতিবার রাত ৮টায় চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:03 PM

Updated : 04 Nov 2026, 08:03 PM