০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আড্ডানামা-১৪: শামীম আরা নিপা

একজন সৃজনশীল মানুষ কখন তৃপ্ত হতে পারে না, সুষমার শেষ বিন্দুতে পৌঁছানোর আকাঙ্ক্ষা তার থাকতেই হবে বলে জানিয়েছেন বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা। সেলিব্রেটি শো ‘আড্ডানামায়’ চতুর্দশ পর্বে অতিথি হয়ে এসেছিলেন একুশে পদক পাওয়া শিল্পী শামীম আরা নিপা। জনপ্রিয়তা নয়, কেবল ভালো নাচ শেখার তাড়না থেকে একটু একটু করে নিজের অবস্থান তৈরি করার গল্প বলেছেন তিনি। দেশে প্রচুর ধ্রুপদী শিল্পী তৈরি হলেও কাজের প্ল্যাটফর্মের ঘাটতি নিয়ে আক্ষেপ করেছেন। লোকজ নৃত্যের নানা ধারা হারিয়ে যাওয়ার পেছনে শিল্পীদেরই দায় দেখছেন তিনি। গ্লিটজের এ সাক্ষাৎকার সিরিজ আয়োজনে সহযোগিতায় আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 08:09 PM

Updated : 05 Nov 2026, 08:09 PM