০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস

রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে ফের বিক্ষোভে নামা তৈরিপোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যাবহার করছে। এদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে।

জুবায়ের আহমেদ জুবায়ের আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 01:26 PM

Updated : 01 Nov 2026, 01:26 PM