এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউ জিল্যান্ডও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার এমন ঘোষণার পর অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ল, লিখেছে রয়টার্স।
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার
