ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল। এতে অঞ্চলটির চিকিৎসা সংকট আরও তীব্র হয়েছে, হাজার হাজার শিশু জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্যান্সার এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দেওয়া আল-রান্তিসি শিশু হাসপাতাল এখন ধ্বংসস্তূপ।