জুলাই চেতনা ‘বিক্রির’ পরিণতি ভবিষ্যতে দেখা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ‘দাফন’ দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, দলটি দেশে আর রাজনীতি করতে পারবে না; তাদের বিচারের আওতায় আনা হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আগারগাঁওয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।