রাজধানীতে পশুপাখির প্রদর্শনী
রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজন করেছে পশুপাখির প্রদর্শনী। গরু-ঘোড়া-দুম্বা আর কুকুর-বিড়ালসহ বিভিন্ন রকমের পাখিও প্রদর্শন করা হচ্ছে সেখানে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে পশুপাখি দেখার পাশাপাশি কিনতে পারছেন। জাতপাত ও আকারভেদে দামেও রয়েছে ভিন্নতা। ৫ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে পশুপাখির। বুধবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত।