১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আসছে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’-এর পিএস৫ সংস্করণ

প্লেস্টেশনে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’ গেইমটি প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। তবে, পিসি সংস্করণের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে গেইমারদের।

আসছে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’-এর পিএস৫ সংস্করণ

প্লেস্টেশন৫-এর জন্য গেইমটি কিনতে পাওয়া যাবে ৬৯.৯৯ ডলারে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 06:24 PM

Updated : 22 Jul 2022, 06:24 PM

‘দ্য লাস্ট অফ আস’ গেইমের ১০ মিনিটের একটি ট্রেইলার উন্মোচন করেছে সনি, যেখানে পিএস৫-এর জন্য গেইমটির রিমেকে বেশ কিছু ফিচার উন্নত করার কথা জানিয়েছেন গেইমের পরিচালকরা।

বৃহস্পতিবার প্রকাশিত ওই ট্রেইলার বলছে, গেইমের গ্রাফিক্স আগের চেয়ে আরও উন্নত করেছে নির্মাতা। অবশ্য, তার মানে এই নয় যে, গেইমটির আগের সংস্করণের গ্রাফিক্স খারাপ ছিল - প্রতিবেদনে বলেছে ভার্জ।

তবে সবচেয়ে চমকপ্রদ পরিবর্তনটি এসেছে এর গেইমপ্লেতে।

গেইমে থাকা শত্রুদের এআই এবং অন্যান্য ফিচার উন্নত করার কথা বলছে নির্মাতা নটিডগ। পাশাপাশি, কয়েকটি বাড়তি গেইমপ্লে মোড এবং গেইমের কাটসিনে প্রবেশের জন্য অডিও বর্ণনা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

২০১৩ সালে যখন ‘লাস্ট অফ আস’ গেইমটি প্রকাশিত হয়, তখন গেইমের এআই-তে তেমন বিশেষ কিছু ছিল না। তবে, গেইমটির রিমেক সংস্করণ ‘লাস্ট অফ আস পার্ট ২’-তে ‘নন-প্লেয়ার ক্যারেক্টার (এনপিসি)’ নিয়ন্ত্রণে তুলনামূলক আধুনিক ব্যবস্থা রেখেছে নির্মাতা।

“ব্যবস্থাটির কারণে আগের তুলনায় আরও ভালোভাবে কাজ এবং ‘শটগান নিয়ে সরাসরি চরিত্রের দিকে দৌড়ানোর’ চেয়েও জটিল কৌশল ব্যবহার করা যাবে।” --বলেছেন ‘লাস্ট অফ আস’ গেইমের পরিচালক নিল ড্রাকম্যান।

এই কারণে গেইমের মুষ্টি যুদ্ধগুলোও আগের তুলনায় আরও তীব্র হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। গেইমটিতে থাকা সহায়ক এআই ব্যবস্থাও আপগ্রেড করেছে নির্মাতা।

গেইমের চরিত্র এলি বা হেনরি শত্রুর সামনে সরাসরি দৌড়ানোর ত্রুটি নিয়েও কাজ করেছে নির্মাতা, যেখানে গেইমের মধ্যে দৌড়ে যাওয়ার সময় তাদের দেখেনি এমন অভিনয় করতে হতো শত্রুকে।

গেইমপ্লে মোডের রিমেক সংস্করণে রয়েছে একটি ‘পার্মাডেথ’ মোড, যেখানে একটি ‘জোম্বি অ্যাএপাক্যালিপ্স’-এর মুখোমুখি হতে হয় গেইমারকে। এই মোডের পাশাপাশি একটি ‘স্পিডরান মোড’-ও রয়েছে গেইমটিতে।

‘স্পিডরান মোড’ নিয়ে তেমন বিস্তারিত কিছু প্রকাশ না করলেও ট্রেইলারে গেইমের এই মোড খেলার সময় ডিসপ্লের ওপরের ডানপাশে একটি ‘টাইমার’ দেখিয়েছে নির্মাতা।

গেইমে আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে কাজ করার বিষয়টি লক্ষ্য করা দেখা গেছে ট্রেইলারে। এই সব পরিবর্তনের মধ্যে রয়েছে অ্যানিমেশন চরিত্রকে ঢেলে সাজানো ও উন্নতমানের ‘হ্যাপ্টিকস’ প্রযুক্তি ব্যবহার, যেখানে গেইমের জনপ্রিয় একটি দৃশ্যের পোষা জিরাফকে খালি চোখে আসল জিরাফের মতোই দেখাচ্ছে।

গেইমের ‘অ্যাডাপটিভ ট্রিগার’ নিয়েও কাজ করেছে নটি ডগ। এই ফিচারকে পিএস৫-এর সেরা ফিচারগুলোর একটি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

প্লেস্টেশনে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’ গেইমটি প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। তবে, পিসি সংস্করণের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে গেইমারদের।