জাভায় গুরুতর নিরাপত্তা ত্রুটি পেল এআই, জরুরি আপডেট প্রকাশ
অ্যাপল ও মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাটসহ একের পর এক গুরুতর প্রযুক্তিগত সমস্যার পরই নতুন এই ত্রুটি শনাক্তের খবর এল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনপ্রিয় কম্পিউটার প্রোগ্রামিং ভাষা জাভায় গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে এক সাইবার নিরাপত্তা কোম্পানি।
বিবিসি লিখেছে, জাভার মেমোরি ফাংশনে এই ত্রুটি খুঁজে পেয়েছে সাইবার নিরাপত্তা ত্রুটি শনাক্তকারী প্রযুক্তি কোম্পানি ‘ক্যালিফ’।
জাভা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা অ্যাপল ও অ্যামাজনের মতো বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় কোম্পানির পাশাপাশি অসংখ্য ব্যাংক, হাসপাতাল ও সরকারি সংস্থায় ব্যবহৃত হয়।
কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক টবি ওয়ালশ বলেছেন, অনলাইনে ব্যবহারকারীর মেমোরি ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিশ্বকে আরও নিরাপদ করার উদ্দেশ্যেই জাভা তৈরি হয়েছিল। ফলে জাভায় ‘এমন অপ্রত্যাশিত ও গুরুতর ত্রুটি’ দেখা দেওয়াটা বিস্ময়কর।
অ্যাপল ও মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাটসহ একের পর এক গুরুতর প্রযুক্তিগত সমস্যার পরই নতুন এই ত্রুটি শনাক্তের খবর এল।
মঙ্গলবার মার্কিন ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা এনএসএ বলেছে, ‘নির্ধারিত এক নিয়মিত রক্ষণাবেক্ষণ’ কাজের কারণে ওই দিন তাদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অফলাইন হয়ে পড়েছিল।
তবে এনএসএ তাদের এই বিভ্রাটের সঙ্গে জাভার শনাক্ত হওয়া ত্রুটিটির কোনো যোগসূত্র আছে কি না তা স্পষ্ট করেনি।
এদিকে, অভ্যন্তরীণ এক আপডেটের কারণে নিজেদের একাধিক সেবা পুরোপুরি অচল হয়ে পড়ার কথা বলেছে অ্যাপলও। পরে তা ঠিক কেরছে কোম্পানিটি।
অন্যদিকে, নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এসব ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত হওয়ার পেছনে ‘কোনো প্রমাণই নেই’।
জাভায় গুরুতর আপডেট প্রকাশ
এআইয়ের সহায়তায় জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা জাভায় ‘জাভাফোরশেল’ নামের মারাত্মক নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে সাইবার নিরাপত্তা কোম্পানি ‘ক্যালিফ’।
এই ত্রুটির মাধ্যমে কোনো আক্রমণকারী দূর থেকেই জাভার মেমোরি সিস্টেমে অনাকাঙ্ক্ষিত নির্দেশ কার্যকর করতে পারত।
এ ক্ষেত্রে আক্রমণকারী হিসেবে ব্যবহৃত হয়েছে ওপেনএআইয়ের সম্প্রতি প্রকাশিত ‘জিপিটি-৬ সাইবার’ মডেলটি, যা এখনো সবারর জন্য উন্মুক্ত হয়নি।
তবে ত্রুটি দ্রুত সমাধান না করা হলে হ্যাকাররাও বাগটি শনাক্ত করে ফেলতে পারে বলে শঙ্কা রয়েছে।
জাভার স্বত্বাধিকারী কোম্পানি ওরাকল বাগটির বিষয়ে কোনো মন্তব্য না করলেও মঙ্গলবার ‘গুরুত্বপূর্ণ প্যাচ আপডেট’ প্রকাশ করেছে তারা। কোম্পানিটির ভাষ্য, এতে নিরাপত্তা ত্রুটি সারানোর বিভিন্ন ফিক্স যুক্ত রয়েছে।
এই সর্বশেষ ঘটনার ফলে কোনো প্ল্যাটফর্ম বা কোম্পানি ক্ষতির মুখে পড়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে জাভার এই ত্রুটি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলছেন, সিস্টেমের মেমোরিতে অতিরিক্ত চাপ তৈরি করা হল হ্যাকারদের মাধ্যমে কোনো সিস্টেমকে কব্জা করা করানোর অন্যতম প্রধান উপায়।
এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওরাকল।
ব্যাংকিং, নিরাপত্তা ব্যবস্থা, প্লেন চলাচল ও টেলিযোগাযোগসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতই জাভার ওপর নির্ভরশীল।
ক্যালিফ বলেছেছে, ১৯৯৫ সালে প্রথমবারের মতো প্রকাশ পাওয়া এই প্রোগ্রামিং ভাষা ও কম্পিউটিং সিস্টেমটি এখন আধুনিক অর্থনীতির ‘স্পন্দনশীল হৃদয়’।
এআই খাতের শীর্ষ গবেষক টবি ওয়ালশ বলেছেন, জাভার অন্যতম প্রধান কাজ হল ব্যবহারকারীর মেমোরি ব্যবস্থাপনা ও সুরক্ষা নিশ্চিত করা।
ব্যবহারকারী যখনই ইন্টারনেটে কোনো তথ্য আদান-প্রদান, কারো কাছ থেকে ফাইল গ্রহণ বা পাসওয়ার্ড দিয়ে কোনো আইটি সিস্টেমে লগইন করেন তখন তার ব্যবহৃত প্ল্যাটফর্মটি সম্ভবত কোনো না কোনো জাভা প্রোগ্রামেই পরিচালিত হচ্ছে।
জাভায় ত্রুটি খুঁজে পাওয়ার আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষাতেও গুরুতর সাইবার নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছিল ক্যালিফ।
পিএইচপি হচ্ছে এমন এক কোডিং, যা উইকিপিডিয়ার মতো ওয়েবসাইটগুলোকে তথ্য সংগ্রহ করতে ও তা উপস্থাপন করতে সাহায্য করে, যাতে ব্যবহারকারীরা তা ইন্টারনেটে পড়তে পারেন।
