১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরু হয়েছে ম্যাক ডিভাইসকে শিকার বানানো র‍্যানসমওয়্যার তৈরি

গত শরতে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এক অভিযোগ অনুসারে, লকবিট হলো ‘বিশ্বের অন্যতম সক্রিয় ও ধ্বংসাত্মক র‍্যানসমওয়্যার ভ্যারিয়েন্ট’।

শুরু হয়েছে ম্যাক ডিভাইসকে শিকার বানানো র‍্যানসমওয়্যার তৈরি

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:50 PM

Updated : 18 Apr 2023, 09:50 PM

সাইবার জগতের অন্যতম কুখ্যাত এক র‍্যানসমওয়্যার দল সম্প্রতি প্রথমবারের মতো বিভিন্ন ম্যাক কম্পিউটারকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে– এমনই সতর্কবার্তা দিলেন গবেষকরা।

শনিবার ‘ম্যালওয়্যারহান্টারটিম’ নামের সুপরিচিত সাইবার নিরাপত্তা গবেষক দলটি বলেছে, তারা সম্প্রতি এমন ‘লকবিট র‍্যানসমওয়্যার’-এর অস্তিত্ব পেয়েছেন, যেগুলো বিভিন্ন ম্যাকওএস ডিভাইসে আক্রমণ চালানোর উদ্দেশ্যে নকশা করা।

দলটির তথ্য বলছে, শনিবারের ঘোষণা সম্ভবত লকবিটের র‍্যানসমওয়ার অ্যাপল কম্পিউটারের বিরুদ্ধে ব্যবহারের প্রথম প্রকাশ্য বার্তা। তবে, এই সক্ষমতা হয়ত গত শরতের পর থেকেই চালুর কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

“আমি মনে করি, অ্যাপলের অপারেটিং সিস্টেম কোনো শীর্ষ র‍্যানসমওয়্যার দলের শিকার বানানোর প্রথম ঘটনা এটি।” --এই প্রকাশের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন নিরাপত্তা বিশ্লেষক ব্রেট ক্যালো।

৯টু৫ম্যাকের তথ্য বলছে, লকবিট ঐতিহাসিকভাবে বিভিন্ন উইন্ডোজ, লিনাক্স ও ভার্চুয়াল হোস্ট মেশিনকে শিকার বানানোয় মনযোগ দিয়েছে। কারণ এইসব অপারেটিং সিস্টেম বিভিন্ন এমন ব্যবসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেগুলোকে দলটির সদস্যরা শিকার বানাতে চায়।

লকবিট ‘র‍্যানসমওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস’ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। দলটি সরাসরি ব্যবসা থেকে মুক্তিপণ আদায়ে জড়িত নয়। এর কার্যক্রম হলো বিভিন্ন এমন ম্যালওয়্যার তৈরি করে যেগুলো হ্যাকারদের কাছে বিক্রি করা যাতে ওইসব হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করতে পারে।

গত শরতে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এক অভিযোগ অনুসারে, লকবিট হলো ‘বিশ্বের অন্যতম সক্রিয় ও ধ্বংসাত্মক র‍্যানসমওয়্যার ভ্যারিয়েন্ট’।

২০২২ সালের শেষে তুরস্কের ‘হলিডে ইন’ হোটেল’সহ অন্তত এক হাজার ভুক্তভোগীর কম্পিউটার সিস্টেমে আক্রমণ করেছে সফটওয়্যারটি। অনুমান বলছে, এই দলের অংশীদাররা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে বহু কোটি ডলার মুক্তিপণ দাবি করেছে।