০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টুইটের গ্রাহক হওয়ার সুবিধা আনছেন ইলন মাস্ক

অ্যান্ড্রয়েড ও আইওএস-এর কেটে রাখা ফি বাদে গ্রাহকদের পরিশোধ করা সকল অর্থই টুইটের মালিক পাবেন। আর, প্রথম ১২ মাস কোন আর্থিক ফি কাটবে না টুইটার।

টুইটের গ্রাহক হওয়ার সুবিধা আনছেন ইলন মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 12:36 PM

Updated : 15 Apr 2023, 12:35 PM

ব্যবহারকারীদের জন্য টুইটের গ্রাহক সেবা চালুর ঘোষণা দিলেন সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের মালিক ইলন মাস্ক। এর আওতায় আসছে দীর্ঘ টেক্সট ও কয়েক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও’র মতো সুবিধাও।

মাস্কের বৃহস্পতিবারের ঘোষণা অনুসারে, এ ফিচারে ব্যবহারকারী ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে প্রবেশ করবেন। এতে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর কেটে রাখা ফি বাদে গ্রাহকদের পরিশোধ করা সকল অর্থই টুইটের মালিক পাবেন। আর, প্রথম ১২ মাস কোন আর্থিক ফি কাটবে না টুইটার।

“ফি কেটে রাখার পর আইওএস ও অ্যান্ড্রয়েড গ্রাহকদের পরিশোধ করা ফি’র ৭০ শতাংশ এবং ওয়েবে ৯২ শতাংশ পাবেন টুইটের মালিক। (আর্থিক পরিশোধ ব্যবস্থার ওপর নির্ভর করে এটা আরও ভালো হতে পারে)।” --এক টুইটে বলেন মাস্ক। তিনি আর যোগ করেন, কনটেন্ট ক্রিয়েটরদের কাজের প্রচারণা ও তাদের আয় বাড়াতেও সাহায্য করবে টুইটার।

এক ইমেইল বার্তায় রয়টার্সের কাছে মাস্কের এই দাবি নাকচ করে গুগল বলেছে, ২০২২ সালে ‘গুগল প্লে’র সকল গ্রাহক সেবার আর্থিক ফি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

গত বছরের অক্টোবরের আগে মাস্কের কোম্পানি অধিগ্রহণের দৌড় চলাকালীন  টুইটারের আয় কমে যাওয়ার পর প্ল্যাটফর্মটির আয় বাড়ানোর লক্ষ্যে এতে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন তিনি।

কোম্পানি অধিগ্রহণের পর থেকে বেশ কিছু পণ্য ও সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে দ্রুতই এগিয়েছেন মাস্ক।

টুইটারের নীল রঙের টিক চিহ্নের সুবিধাকে আর্থিক সেবা হিসেবে চালুর পাশাপাশি নিজস্ব কর্মশক্তির ৮০ শতাংশই ছাটাই করেছে কোম্পানিটি।

বুধবার ‘টুইটার স্পেসেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, সামাজিক প্ল্যাটফর্মটি এখন ‘কোনো রকমে টিকে আছে’।