২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

এক বছরে এক্স এর বিজ্ঞাপনী আয় কমেছে ৫৫ শতাংশ

জুলাইয়ে মাস্ক নিজেও বলেন, বিজ্ঞাপনী আয় প্রায় অর্ধেকে নেমে আসা ও বড় ঋণের বোঝার কারণে কোম্পানির আয়ের চেয়ে ব্যায় বেশিই থেকে গেছে।

এক বছরে এক্স এর বিজ্ঞাপনী আয় কমেছে ৫৫ শতাংশ

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 02:35 PM

Updated : 13 Dec 2023, 02:35 PM

২০২৩ সালে ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স-এর বিজ্ঞাপন খাত থেকে আয় কমে দাঁড়াতে পারে আড়াইশ কোটি ডলারে।

মঙ্গলবার বিষয়টি উঠে আসে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে। গত মাসেই এক্স-এ মাস্ক এক পোস্টে ইলন মাস্ক সমর্থন দেন, যেখানে দাবি করা হয়েছে, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে ইহুদিরা।  এর পরপরই কমকাস্ট ও ওয়াল্ট ডিজনি’সহ বেশ কয়েকটি কোম্পানি সামাজিক মাধ্যমটিতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেয়।

এক্স-এর ব্যবসা পরিচালনা বিভাগের প্রধান জো বেনাররোখ+ রয়টার্সকে বলেছেন, ব্লুমবার্গের প্রতিবেদনে ‘আমাদের সামগ্রিক ব্যবসার অসম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর তাদের বিভিন্ন সূত্রও নির্ভুল বা বিশ্বাসযোগ্য তথ্য দেয়নি।”

বিনিয়োগ কোম্পানি ‘এলএসইজি’র তথ্য অনুসারে, ২০২১ সালের দ্বিতীয়ার্ধ ও ২০২২ সালের প্রথমার্ধের হিসাবে, গত চার প্রান্তিকে পাবলিক কোম্পানি হিসেবে এক্স-এর বিভিন্ন বিজ্ঞাপনী সেবা থেকে সর্বমোট আয় ছিল ৪৭০ কোটি ডলার।

২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকে বিজ্ঞাপনী খাত থেকে কোম্পানিটির আয় ছিল ৬০ কোটি ডলারের কিছু বেশি। আর বর্তমান সময়েও কোম্পানি একই ধরনের আয় প্রত্যাশা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।

অক্টোবরে এক তৃতীয় পক্ষের কাছ থেকে রয়টার্সের পাওয়া তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবরে মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে কোম্পানির বিজ্ঞাপনী আয় আগের বছরের তুলনায় কমেছে অন্তত ৫৫ শতাংশ।

এক্স-এর সামগ্রিক আয়ের ৭০ থেকে ৭৫ শতাংশই আসে বিজ্ঞাপন বিক্রি থেকে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা থেকে তিনশ কোটি ডলার আয়ের লক্ষ্যস্থির করেছেন কোম্পানির নির্বাহী কর্মকর্তারা।

জুলাইয়ে মাস্ক নিজেও বলেন, বিজ্ঞাপনী আয় প্রায় অর্ধেকে নেমে আসা ও বড় ঋণের বোঝার কারণে কোম্পানির আয়ের চেয়ে ব্যায় বেশিই থেকে গেছে।