২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০৮ মেগা পিক্সেলের রিয়েলমি সি৬৭ তরুণ প্রজন্মের সেরা পছন্দ

ব্র্যান্ডের এই সিরিজের সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইসটি হলো নির্ভরযোগ্যতা ও গুণগত মানের এক অনন্য সংমিশ্রণ।

বিজ্ঞাপন বার্তা

Published : 15 Feb 2024, 05:41 PM

Updated : 15 Feb 2024, 05:40 PM

তরুণ স্মার্টফোন গ্রাহকরা আসলে কী চায়? শক্তিশালী প্রসেসরের সঙ্গে একটি সর্বোচ্চ রেজোল্যুশনের ক্যামেরার ফিচার সমৃদ্ধ একটি দারুণ ডিজাইনের ডিভাইস! প্রযুক্তিগত অগ্র্রগতির এই যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে তরুণদের পছন্দের মাত্রাও পাল্টাতে থাকে। তাদের কথা বিবেচনা করেই বাংলাদেশের স্মার্টফোনের বাজারে রিয়েলমি এনেছে সি-সিরিজের সেরা স্মার্টফোন রিয়েলমি সি৬৭! ব্র্যান্ডের এই সিরিজের সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইসটি হলো নির্ভরযোগ্যতা ও গুণগত মানের এক অনন্য সংমিশ্রণ। ১০৮ মেগাপিক্সেলের অসাধারণ ক্যামেরা আর শক্তিশালী প্রসেসরের আকর্ষণীয় ফিচারগুলোর ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিপ্রেমী তরুণরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন।

প্রথমবারের মতো রিয়েলমি সি৬৭ এর শক্তিশালী ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ইন-সেন্সর জুমের দারুণ যুগলবন্দি!

রিয়েলমি সি৬৭ ফোনটি হাতে প্রথম হাতে নেওয়ার পর এর ক্যামেরার সক্ষমতা, বিশেষ করে এত শক্তিশালী ও হাই-কোয়ালিটির ক্যামেরা আমাকে মুগ্ধ করেছে। এই সেগমেন্টের এটাই প্রথম ডিভাইস, যাতে রয়েছে ৩x ইন-সেন্সর জুমসহ সবচেয়ে বেশি রেজোল্যুশন অর্থ্যাৎ ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া, উন্নত মানের ছবি তুলতে চাইলে অন্যান্য ডিভাইসের ডিজিটাল জুমের তুলনায় এই ডিভাইসের ইন-সেন্সর জুম প্রযুক্তি অনেক বেশি উপযোগী।

বাজারের অন্যান্য কোম্পানির স্মার্টফোনের ক্যামেরা আর রিয়েলমি’র সি৬৭ এর ক্যামেরা সামনে থেকে দেখলে অনেক সময় এক রকম মনে হতে পারে। তবে তাদের ডিজিটাল জুমের ক্যামেরায় তোলা ছবির সঙ্গে রিয়েলমি সি৬৭ এর ইন-সেন্সর জুম ক্যামেরায় তোলা ছবি পাশাপাশি রাখলেই প্রকৃত পার্থক্য চোখে পড়ে। এই ডিভাইসের ৩x ইন-সেন্সর জুম প্রযুক্তি ব্যবহার করে অনেক সুন্দর ছবি তোলা যায়, যা অন্যান্য ডিভাইসে সাধারণভাবে ব্যবহৃত ডিজিটাল জুমের ক্যামেরায় তোলা সম্ভব না। দিনের আলোতে অসাধারণ ছবি তোলার পাশাপাশি আমরা রাতেও এই ক্যামেরায় ছবি তুলে দেখেছি, এই সেগমেন্টে প্রতিযোগী ডিভাইসগুলোর তুলনায় সি৬৭- এ তোলা রাতের ছবিগুলো ছিল কম নয়েজি এবং তুলনামূলক বেশি উজ্জ্বল। ফলে উন্নত ক্যামেরা প্রযুক্তির পেছনে রিয়েলমি’র বিনিয়োগ চোখে পড়বে যে কোনো স্মার্টফোন প্রেমীর।

নিজেকে সকলের সামনে বিশেষভাবে উপস্থাপন করতে সকলেই সামাজিক যোগযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন। তাই কিছু পোট্টেট শট নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। ডিভাইসের ৩x পোট্টেট ফিচার ব্যবহার করে অবাক হলাম।  কারণ, গভীরতা আর স্বচ্ছতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছে সি৬৭ ডিভাইসে তোলা ছবিগুলোতে! ইমেজ কোয়ালিটিও ছিল পুরো ন্যাচারাল-লুকিংয়ের।

রিয়েলমিতে প্রথমবারের মতো ব্যবহৃত স্ন্যাপড্রাগন প্রসেসর

শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে রিয়েলমি সি৬৭ ডিভাইসটিতে। স্মার্টফোনের অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করতে সিরিজে এই প্রথম ব্যবহৃত হলো স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। মাল্টিটাস্কিং বা গেমিং-সি৬৭ এর এই প্রসেসর স্মার্টফোনপ্রেমীকে দেয় একটি মসৃণ ও ঝামেলাহীন ইউজার এক্সপেরিয়েন্সের নিশ্চয়তা। বিশ্বের জনপ্রিয় বেঞ্চমার্কিং অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক যারা স্মার্টফোন ডিভাইসের জন্য স্কোর দিয়ে থাকে, তাদের ৩ লাখ ৩০ হাজারেরও বেশি স্কোর পেয়ে এই প্রসেসরটি বিভিন্ন কাজ ও ব্যবহার ভেদে বিভিন্ন পরিস্থিতিতে মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করে। এটি স্মার্টফোন গ্রাহকদের নির্ভরযোগ্য ও উন্নত মানের অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে বলে আমার মনে হয়।

প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোনেও একই রকম প্রসেসর থাকতে পারে। তবে খেয়াল করে দেখা গেছে, রিয়েলমি সি৬৭ এ ব্যবহৃত প্রসেসর অন্যান্য ফোনের তুলনায় প্রায় ১৫% বেশি উন্নত ক্রায়ো সিপিইউ পারফরম্যান্স প্রদর্শন করে, যা অন্য ফোনগুলোতে নেই। এই বাড়তি প্রসেসসিং সক্ষমতা তরুণ স্মার্টফোনপ্রেমীদের একটি আনন্দদায়ক ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে, যা বাজারের অন্যান্য ফোনের ভীড় থেকে রিয়েলমি সি৬৭-কে অনন্য করে তোলে!

নতুন লুকে নতুন রিয়েলমি সি৬৭

ক্যামেরা আর প্রসেসরের অনন্য পারফরম্যান্সের আলাপ শেষে এখন আসি ফোনের ডিজাইনে। রিয়েলমি সি৬৭ ফোনটি হাতে নিলেই আপনি পাবেন মসৃণ ও আল্ট্রা-স্লিম ডিজাইনের এক দারুণ অনুভূতি! মাত্র ৭.৫৯ মিলিমিটার পুরুত্বের ফোনের ডিজাইনে মুগ্ধ হবেন যে কোনো স্মার্টফোনপ্রেমী। প্রতিযোগিতামূলক স্মার্টফোনের বাজারে ফোনের অভাব না থাকলেও সব ফোনে আপনি অরিজিনাল টাচ পাবেন না। তবে রিয়েলমি সি৬৭ এক্ষেত্রে ব্যতিক্রম। এই ডিভাইসটিকে ধরে রেখে কাজ করতে বেশ আরাম পাবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনপ্রেমীদের চমৎকার ডিভাইস ব্যবহারের সুযোগ দিতে সানি ওয়েসিস ও ব্ল্যাক রক- এই দুটি আকর্ষণীয় ডিজাইনে রিয়েলমি সি৬৭ ডিভাইসটি বাজারে এনেছে রিয়েলমি।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্মুদ কার্ভিং ডিজাইন, যাতে গ্রাহকরা এটি সহজেই হাতে রেখে আরামে কাজ চালিয়ে নিতে পারবেন। স্টাইল ও পারফরম্যান্সের পাশাপাশি এর স্লিম প্রোফাইল ডিভাইসটিকে দিয়েছে এক অনন্য মাত্রা। এছাড়া এর নজরকাড়া ডিজাইন তো রয়েছেই!

আইপি ৫৪ সার্টিফিকেশনের মাধ্যমে সি-সিরিজের কোনো ফোনে এই প্রথম পানি ও ধুলা-প্রতিরোধী ব্যবস্থা রেখেছে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। ধুলাবালি প্রতিরোধের ক্ষেত্রে রিয়েলমি সি৬৭ সিরিজটি পঞ্চম পর্যায়ে রয়েছে। অর্থ্যাৎ, স্মার্টফোনটির পারফরম্যান্সের ক্ষেত্রে ধুলাবালি কোনো নেতিবাচক প্রভাবই ফেলতে পারবে না। এছাড়া, পানি প্রতিরোধের ক্ষেত্রে এটি রয়েছে চতুর্থ পর্যায়ে, যেখানে পানির ছিটে লাগলেও স্মার্টফোন নষ্ট হওয়ার কোনো ভয় নেই।

আপনাকে অসাধারণ স্টোরেজ সুবিধা দেবে রিয়েলমি সি-সিরিজের এই নতুন স্মার্টফোনটি। এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম রয়েছে। এছাড়া ডিআরই (ডায়নামিক র‌্যাম এক্সপেনশন) প্রযুক্তির মাধ্যমে আরও ৮ জিবি অর্থ্যাৎ মোট ১৬ জিবি স্টোরেজ সুবিধা বাড়িয়ে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা পাবেন ডিভাইস প্রেমীরা। নানা ধরনের অ্যাপ এবং প্রচুর ছবি ও ভিডিওর সমন্বয়ে বিশাল মিডিয়া লাইব্রেরি ব্যবহার করতে পারবেন সি৬৭ গ্রাহকরা। আরও রয়েছে ১২৮ জিবি রমের বিশাল মেমরি, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীকে দেবে স্মৃতি সংরক্ষণের আকর্ষণীয় সুযোগ!

রিয়েলমি সি৬৭- এ রয়েছে অসাধারণ চার্জিং সক্ষমতা! যার জন্য ডিভাইসটির দ্রুততম চার্জিং প্রযুক্তি ৩৩ ওয়াট সুপারভুককে ধন্যবাদ দিতে হয়। মাত্র ২৬ মিনিটে ব্যবহারকারী ৫০% পর্যন্ত একটি সন্তোষজনক চার্জিং অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এর সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি, যা বাড়তি ব্যবহারের পরও স্মার্টফোন ব্যবহারকারীকে দীর্ঘতম সময় ধরে পাওয়ার সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এনেছে সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ৬.৭২-ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে, যাতে রয়েছে ৯৫০ নিট পর্যন্ত উজ্জ্বলতা এবং ৯১.৪% স্ক্রিন-টু-বডি রেশিওর অনন্য সংমিশ্রণ, যা স্মার্টফোন প্রেমীদের দেবে যে কোনো আলোতে অসাধারণ দৃশ্য দেখার অভিজ্ঞতার নিশ্চয়তা। ভেজা হাতে ধরলেও স্মার্টফোনটির উদ্ভাবনী স্ক্রিন প্যাটার্ন আনলক ফিচার কাজ করে সহজেই। আরও রয়েছে মিনি ক্যাপসুল ২.০, যা ছোট ক্যাপসুলের মতো ডিজাইনের মাধ্যমে নোটিফিকেশন প্রদর্শন করে ইউজার এক্সপেরিয়েন্সকে করে তুলবে আরও চিত্তাকর্ষক।

পরিশেষ

মোদ্দা কথা, রিয়েলমি’র ব্র্যান্ড নিউ সি৬৭ সিরিজটি একটি অনন্য ফিচার সমৃদ্ধ স্মার্টফোন, যা এই সেগমেন্টের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। নির্ভরযোগ্যতা ও গুণগতমানের ওপর গুরুত্ব দিয়ে রিয়েলমি স্মার্টফোন গ্রাহকদের একটি ইউজার-ফ্রেন্ডলি অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি রাখতে পেরেছে। উন্নত ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্স পেতে চাইলে, স্মার্টফোন প্রেমীরা ২২,৯৯৯ টাকার আকর্ষণীয় মূল্যের রিয়েলমি সি৬৭ ডিভাইসটি ব্যবহার করে দেখতে পারেন। ভিন্ন অভিজ্ঞতা পাবেন, সে কথা নিশ্চিত করে বলতে পারি।

ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এই কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।