বাজারে এল হেলিও ৬৫
স্মার্টফোনটির মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোন ব্র্যান্ড হেলিও বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’।
রোববার এ স্মার্টফোনর উন্মোচন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে হেলিও জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনটির মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা।
১৬ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি ইউএমসিপি টাইপ স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪ এর মত স্পেশাল ফিচারও রয়েছে।
ছবি ও ভিডিও ধারণে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
হেলিও ৬৫ এ আইপি৬৪ রেটিং রয়েছে, যা ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেবে। ফেইস আনলকের পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রয়েছে।
ফোনটিরও ওজন ২২৫ গ্রাম, পুরুত্ব ৯.১ মিলিমিটার। ফোনটি কসমিক নেভি ব্লু, মেগনেটিক এস ও স্লিক গ্রিন রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটিতে গ্রামীণফোনের বান্ডেল অফারের পাশাপাশি ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে।
